হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ইসরাইলের দখল ঠেকাতে যুক্তরাজ্যের সাবেক ৬০ রাষ্ট্রদূতের আহ্বান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাজ্য ও তার মিত্রদের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন একদল সাবেক ব্রিটিশ কূটনীতিক। তারা সতর্ক করেছেন, বর্তমান নীতিগুলো ভূখণ্ড সংযুক্তিকরণ প্রক্রিয়াকে উৎসাহিত করছে এবং আন্তর্জাতিক আইনকে ক্ষুণ্ণ করছে। খবর আনাদোলুর

শুক্রবার ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক চিঠিতে ৬০ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৮০ জনেরও বেশি প্রাক্তন কূটনীতিক বলেছেন যে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের সম্প্রসারণবাদী কার্যকলাপ ও নীতিগুলো ‘দখল প্রক্রিয়াকে ত্বরান্বিত করার শামিল।’

চিঠিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সত্যিই ইসরাইলের প্রতি আগ্রহ হারাচ্ছে আর ইউরোপও একই পথে। বিশ্ব যখন ইরান ও লেবাননের দিকে তাকিয়ে আছে, তখন ইসরাইল পশ্চিম তীর ও গাজায় নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। তাদের এই দ্রুত দখল প্রক্রিয়া সন্দেহাতীত।‘

কূটনীতিকরা দাবি করেন, ইসরাইল ইইউ- ইসরাইল অ্যাসোসিয়েশন চুক্তি এবং যুক্তরাজ্য- ইসরাইল বাণিজ্য ও অংশীদারিত্ব চুক্তি উভয়ই লঙ্ঘন করছে, যে চুক্তিগুলোতে মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘ইসরাইল উভয় চুক্তিই লঙ্ঘন করেছে। এতে দখলদারদের ক্রমবর্ধমান বসতি স্থাপন, ফিলিস্তিনিদের প্রতি বৈষম্য এবং যাকে রাষ্ট্র-সমর্থিত পরিকল্পিত বসতি স্থাপনকারী সহিংসতা হিসেবে বর্ণনা করা হয়েছে, সেগুলোকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়।

স্বাক্ষরকারীরা ইইউ-কে ইসরাইলের সাথে তাদের সহযোগী চুক্তি স্থগিত করতে, বসতিগুলোর সাথে বাণিজ্য নিষিদ্ধ করতে, অস্ত্র হস্তান্তর বন্ধ করতে এবং ইইউ কর্মসূচিতে ইসরাইলের অংশগ্রহণ সীমিত করার আহ্বান জানিয়েছেন। তারা যুক্তরাজ্যকেও বসতিগুলোর সাথে সমস্ত বাণিজ্য নিষিদ্ধ করতে এবং ইসরাইলের সাথে তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য অনুরোধ করেছেন।

চিঠির শেষে বলা হয়, শুধু নিন্দা জানানো যথেষ্ট নয়। বিশ্ব যখন অন্যদিকে ব্যস্ত, তখন অধিকৃত ফিলিস্তিনে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন অব্যাহত রয়েছে। আমরা এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ইয়ভেট কুপারের দৃষ্টি আকর্ষণ করেছি। এখন সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করল হিজবুল্লাহ

সিরিয়ায় আসাদ আমলের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্য বিচার শুরু

হিজবুল্লাহর কারণে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি: নেতানিয়াহু

আবারো পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, গন্তব্য এবার রাশিয়া

ক্যান্সার শনাক্তে রেকর্ড, বছরে ৪ লাখ ছাড়াল যুক্তরাজ্যে

১০ বছরে ট্রাম্পের ওপর যত হামলা

ইরান যুদ্ধের সঙ্গে নৈশভোজে হামলার সম্পর্ক নেই: ট্রাম্প

ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

গাজায় এক দিনে ৩০০ যুগলের গণবিয়ে