হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি হামলায় নিহত প্রায় ৩ হাজার

আমার দেশ অনলাইন

ফাইল ছবি: সংগৃহীত

লেবানে চলমান ইসরাইলি হামলায় গত মার্চ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৯ জনে। একই সময়ে আহত হয়েছেন আরো ৯ হাজার ১১২ জন।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত বিভিন্ন এলাকায় ইসরাইলের ধারাবাহিক হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

লেবাননের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকায় দেশটিতে মানবিক সংকট আরো গভীর হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে চলমান সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও পরিস্থিতির এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

সূত্র: আল জাজিরা

এআরবি

১৩ দলের বাংলাদেশ ফুটবল লিগ

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

উত্তর গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যার কথা নিশ্চিত করল ইসরাইল

সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে বাহাস

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী