হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান অভিযানে আকাশসীমা ব্যবহারের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান অস্ট্রিয়ার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরপেক্ষতার নীতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আলজাজিরার

অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ওআরএফ-এর প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের পক্ষ থেকে একাধিকবার এ ধরনের অনুরোধ করা হয়েছিল। তবে কতগুলো অনুরোধ এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রতিটি অনুরোধ পৃথকভাবে পর্যালোচনা করা হবে এবং এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে।

দীর্ঘদিন ধরে সামরিক নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে অস্ট্রিয়া। তবে দেশটি যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়নি; বরং প্রতিটি অনুরোধ আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, ইউরোপের মধ্যে যুদ্ধের অন্যতম কড়া সমালোচক স্পেন ইতোমধ্যে জানিয়েছে, সংঘাতে জড়িত মার্কিন সামরিক বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ থাকবে। একইভাবে ইতালিও গত সপ্তাহে সিসিলির যুক্তরাষ্ট্রকে একটি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

আ.লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

রংপুরে চার হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ দাস

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

৬ মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

অবশেষে আলোচিত নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা