হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

স্থায়ী সমাধান ও নিশ্চয়তা চায় ইরান

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের বিপরীতে ইরান যে পাল্টা জবাব দিয়েছে, তার বিস্তারিত প্রকাশ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন দেশটির কর্মকর্তারা।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো তেহরানের এই জবাবের মূল বিষয়গুলো এখন সামনে আসছে।

সোমবার বিকেলে ইরান তাদের এই পাল্টা প্রস্তাব পাঠায়। ইরানের অবস্থান বুঝতে তাদের ১৪ দফার প্রস্তাবটির ওপর নির্ভর করা যেতে পারে, যেখানে ধাপে ধাপে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

ইরানের জন্য প্রথম ধাপ হলো-কীভাবে এই যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটানো যায়, সে বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো। একই সঙ্গে এই যুদ্ধ যে আর পুনরায় শুরু হবে না, তার নিশ্চয়তাও চাইছে তেহরান।

পরবর্তী ধাপ ও কৌশলগত পানিপথ স্থায়ী যুদ্ধের সমাপ্তি নিয়ে ঐকমত্য হওয়ার পর ইরান হরমুজ প্রণালির নৌ-চলাচল সংক্রান্ত বিষয়ে আলোচনার কথা বলেছে। এই কৌশলগত গুরুত্বপূর্ণ পানিপথটি নিয়ন্ত্রণের জন্য একটি নতুন ব্যবস্থার বা মেকানিজমের ইঙ্গিত দিয়েছে তারা।

এর পরের ধাপে তেহরান অন্য একটি প্রসঙ্গের ইঙ্গিত দিয়েছে, যা অত্যন্ত জটিল ও অমীমাংসিত একটি বিষয়। সেটি হলো পারমাণবিক ফাইল এবং ইরানের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ।

তবে বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অন্যান্য বিষয়গুলো আলোচনার টেবিলে নেই।

সূত্র: আলজাজিরা

এএম

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

নারী হকি খেলোয়াড় অন্বেষণ

টিকিটের আবেদন শুরু আট মাস আগেই

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন হামজা

আর্থিক ক্ষতি পোষাতে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি