হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ফের বড় ধরনের অভিযান চালানোর হুমকি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ইসরাইল কাৎজ। ছবি: দ্য টাইমস অব ইসরাইল

হামাস স্বেচ্ছায় নিরস্ত্র না হলে গাজায় নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন ইসরিইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। বৃহস্পতিবার তিনি বলেন, প্রয়োজনে গাজার প্রায় ১০ লাখ বাসিন্দাকে আবারও দক্ষিণাঞ্চলে সরিয়ে নিয়ে অভিযান চালাবে ইসরাইলি বাহিনী।

কাৎজের এ হুমকি এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নিতে ইসরাইলের ওপর চাপ বাড়াচ্ছে।

কাৎজ বলেন, হামাস স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করলে ইসরাইলি বাহিনী ‘অপারেশন গিডিওনস চ্যারিয়ট-২’ শুরু করবে। এ অভিযানে গাজার বিস্তীর্ণ এলাকা খালি করে সামরিক অভিযান চালানো হবে।

বর্তমানে গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা ভূখণ্ডটির অর্ধেকেরও কম এলাকায় বসবাস করছেন। যুদ্ধবিরতি ঘোষণার সময় গাজার ৫৩ শতাংশ এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে তা বেড়ে ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।

কাৎজ আরো বলেনে, গাজাবাসীদের উপত্যকা থেকে ‘স্বেচ্ছায়’ চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার মতো অবকাঠামো ইসরাইলের হাতে এখনো রয়েছে। ইসরায়েলের উগ্র ডানপন্থি নেতারাও দীর্ঘদিন ধরে এ ধরনের প্রস্তাব দিয়ে আসছেন।

গত জুলাইয়ে হামাস ‘বোর্ড অব পিস’-এর নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি জানিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ইসরাইলি সেনারা গাজা থেকে প্রত্যাহার শুরু করলে ধাপে ধাপে অস্ত্র সমর্পণ করবে হামাস। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, সেনা প্রত্যাহারের আগেই হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে।

গাজা ইস্যুতে ইসরাইলের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষও বাড়ছে। মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার সম্প্রতি সতর্ক করে বলেছেন, নীতিতে পরিবর্তন না আনলে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়তে পারে।

মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বোর্ড অব পিসের উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান কুশনার। জবাবে নেতানিয়াহু সহযোগিতার আগ্রহ দেখালেও অতীতের মতো এবারও প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক সূত্র।

২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। হামাসের দাবি, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় এক হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে এ সময়ে ইসরাইলের সাত সেনা নিহত হয়েছেন।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

আরএ

নৌবাহিনীকে উন্নত প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করছে ইরান

ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার, স্বীকার করল ইসরাইলি সেনারা

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি সৌদির

জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে পুয়ের্তো রিকোয়ায় ব্যাপক বিক্ষোভ

হরমুজ থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি মার্কিন সিনেটরের আহ্বান

৭২৬ হামলায় ১২১ হুথি যোদ্ধা হতাহত

গাজায় নিহত এমএসএফের দুই কর্মীকে ‘হামাস’ আখ্যা দিল ইসরাইল

মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানাল সৌদি আরব

১৬৮ শিশু হত্যার কথা কখনো ভুলব না: পেজেশকিয়ান