হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে যা বলল ইতালি

আমার দেশ অনলাইন

ইতালির ঘাঁটি ব্যবহার করতে পারছেনা যুক্তরাষ্ট্র। অনুরোধ প্রত্যাখ্যান করে দেশটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অভিযানের জন্য সিসিলির ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে সিসিলির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কয়েকটি বোমারু বিমান পূর্ব সিসিলির সিগোনেল্লা বিমানঘাঁটিতে অবতরণের পরিকল্পনা করেছিল। সেখান থেকে তাদের মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ছিল। তবে ঠিক কবে এই পরিকল্পনা ছিল, তা উল্লেখ করা হয়নি বলে ইতালির প্রভাবশালী পত্রিকা কোরিরে ডেলা সেরা জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুমতি না চাওয়ায় এবং ইতালির সামরিক নেতৃত্বকে বিষয়টি অবহিত না করায় এই অনুমতি দেওয়া হয়নি। ইতালিতে মার্কিন সামরিক স্থাপনা ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি সরকার জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো অনুরোধ এলে তা অনুমোদনের আগে পার্লামেন্টের অনুমতি নেওয়া হবে।

ত্রিদেশীয় সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

ইয়ামাল ম্যাজিকে বার্সার গোল উৎসব

মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

গুলি লেগে আমার পায়ুপথ ছিঁড়ে যায়

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষমূলক পোস্ট, সাময়িক বরখাস্ত চবি শিক্ষক

বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

শাটল ট্রেন সংস্কারে রেল প্রতিমন্ত্রীকে চাকসু এজিএসের স্মারকলিপি

বন্ধু সালমান শাহকে স্মরণ করলো মৌসুমী