হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানকে যে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছিল তুরস্ক

আমার দেশ অনলাইন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা তুরস্কের চাপে শেষ মুহূর্তে বাতিল করা হয় বলে দাবি করেছে ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম আই২৪ নিউজ। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তত্ত্বাবধানে কুর্দি যোদ্ধাদের দিয়ে ইরানে হামলার প্রস্তুতি চলছিল। পরিকল্পনার অংশ হিসেবে কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে একাধিক বৈঠক, অস্ত্র সরবরাহ এবং সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। হামলার নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে তাদের কাছে অস্ত্রও পৌঁছে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কূটনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ওই পরিকল্পনায় ভেটো দেয় এবং হামলা আর বাস্তবায়িত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরাইলের জ্যেষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে আই২৪ নিউজ জানায়, পরিকল্পনায় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও তারা বিষয়টি পুরোপুরি অস্বীকার করেনি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘনিষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে পরিকল্পনার তথ্য তুরস্কের কাছে পৌঁছে যায়। এরপর আঙ্কারা দ্রুত ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করে সম্ভাব্য অভিযান বন্ধ করতে সক্ষম হয়। যদিও এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র, তুরস্ক বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

এর আগে মার্চ মাসে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইরানে কুর্দি অভিযানে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

অন্যদিকে, সিএনএন দাবি করেছিল, ইরানে হামলার আগে কয়েক মাস ধরে ইরান-ইরাক সীমান্তে অবস্থানরত কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দিয়েছিল সিআইএ। এছাড়া রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর প্রায় এক বছর আগে থেকেই ইসরাইলি গোয়েন্দারা ওই সীমান্তে অবস্থানরত কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কথিত ‘শাসন পরিবর্তন’ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই কুর্দি অভিযান। যুদ্ধ শুরুর পর পশ্চিম ইরানের কয়েকটি এলাকায় ইসরাইল বিমান হামলা চালালেও পরিকল্পিত কুর্দি অনুপ্রবেশ শেষ পর্যন্ত ঘটেনি।

এদিকে, ইরান ও কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সীমান্ত এলাকায় এখনও বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের পিরানশাহর এলাকায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অভিযানে ইরানি কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপিআই) পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: মিডলইস্ট আই

এআরবি

ইরাকের পর মাশহাদে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে জনসমুদ্র

গাজায় ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,১১৮

জর্ডানের সামরিক ঘাঁটিতে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসি স্থাপনায় আগুন

হরমুজের বিকল্প তেল রুট হিসেবে সিরিয়াকে ভাবছে ফ্রান্স

খামেনিকে দাফনের জন্য প্রস্তুত মাশহাদ

ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের পাল্টা জবাব না দেওয়ার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

বাবার দেওয়া নাম বদলালেন নেতানিয়াহুর ছেলে, নেপথ্যে কী

দুই দিনে ইরানের ১৭০টির বেশি সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানাল সংযুক্ত আরব আমিরাত