হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পুরোনো ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

আমার দেশ অনলাইন

মিখাইল উলিয়ানভ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইল পুরোনো ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে বলে জানিয়েছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে আবারো সামরিক হামলা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে উলিয়ানভ বলেন, ‘এই প্রতিবেদন যদি সত্যি হয়ে থাকে, তবে তা নির্দেশ করে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল তাদের অতীতের কৌশলগত ভুলগুলো থেকে কোনো শিক্ষা নেয়নি।’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, তবে তার সামনে বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব পেশ করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছিলেন, ‘প্রয়োজন হলে পরিস্থিতি আরো জোরদার করার পরিকল্পনা তৈরি রেখেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল-জাজিরা

এএম

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী

নির্বাচনে নেতানিয়াহু হারলে ইসরাইলে কী পরিবর্তন আসবে

নেতানিয়াহুর ক্ষমতা কি থাকছে, সরকার গঠনে কি নির্ধারক হবেন মুসলিমরা

ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

ইসরাইলের নির্বাচন ঘিরে আলোচনায় আসা কে এই গাদি আইজেনকোট