হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্বের সবচেয়ে খারাপ ভাবমূর্তির দেশ ইসরাইল

আমার দেশ অনলাইন

বিশ্বব্যাপী দেশগুলোর প্রতি জনমতের নতুন এক জরিপে সবচেয়ে নেতিবাচকভাবে দেখা দেশ হিসেবে উঠে এসেছে ইসরাইলের নাম। ২০২৬ সালের গ্লোবাল কান্ট্রি পারসেপশন র‌্যাঙ্কিংয়ে ইসরাইলকে বিশ্বের সবচেয়ে কম ইতিবাচকভাবে মূল্যায়িত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পরেই রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান।

গবেষণা প্রতিষ্ঠান নিরা ডাটার ২০২৬ সালের গণতন্ত্র ও বৈশ্বিক দেশ-ধারণা বিষয়ক এই জরিপে বিশ্বের ১২৯টি দেশ এবং তিনটি আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে ৪৬ হাজার ৬৬৭ জন উত্তরদাতার মতামত বিশ্লেষণ করা হয়। একইসঙ্গে ৯৮টি দেশের ৯৪ হাজার ১৪৬ জনের অংশগ্রহণে প্রকাশ করা হয় ২০২৬ ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স, যেখানে নিজ নিজ দেশে গণতন্ত্রের অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়েছে।

জরিপে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধ, ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতি, খাদ্য সংকট এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবাধিকার সংস্থা, জাতিসংঘ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আদালতগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগও দেশটির প্রতি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে আরো নেতিবাচক করেছে।

অন্যদিকে, ইতিবাচক ভাবমূর্তির শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। এর পরেই রয়েছে কানাডা, জাপান, সুইডেন ও ইতালি।

জরিপে যুক্তরাষ্ট্রের অবস্থানেও বড় ধরনের পতন দেখা গেছে। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় দেশটি এখন বিশ্বের পাঁচটি সবচেয়ে নেতিবাচকভাবে দেখা দেশের মধ্যে স্থান পেয়েছে, এমনকি রাশিয়া ও চীনের চেয়েও নিচে অবস্থান করছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নেট পারসেপশন স্কোর ছিল প্লাস ২২ শতাংশ, যা ২০২৬ সালে নেমে হয়েছে মাইনাস ১৬ শতাংশ মাত্র দুই বছরে ৩৮ পয়েন্টের পতন।

বিশ্লেষণে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি, ন্যাটো মিত্রদের সঙ্গে টানাপোড়েন, আক্রমণাত্মক শুল্কনীতি, গ্রিনল্যান্ড ইস্যুতে বিতর্ক, ইউক্রেন সহায়তা কমানো এবং ইরান-ইসরাইল যুদ্ধে ওয়াশিংটনের ভূমিকা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি ক্ষয়ের বড় কারণ। জরিপে যুক্তরাষ্ট্রকে এখন রাশিয়া ও ইসরাইলের পর বিশ্বের অন্যতম বড় বৈশ্বিক হুমকি হিসেবেও দেখা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এআরবি

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার করবেন না, সতর্কবার্তা হুথির

গাজা যুদ্ধ বদলে দিয়েছে বিশ্বরাজনীতির সমীকরণ

সোমবার রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইসরাইলের প্রতি অসন্তোষ বাড়ছে জর্ডানে

ফিলিস্তিনে নির্বাচন ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর

বছর পার হলেও গাজায় শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ ট্রাম্পের ‘শান্তি বোর্ড’

হুথিদের অবরোধে ধুঁকছে তাইজের হাসপাতাল, মানবিক বিপর্যয়ের শঙ্কা

দুই লাখ বছরের অজানা ইতিহাসের সন্ধান, আলউলায় প্রাচীন সভ্যতার নিদর্শন

বিশ্ব চিকিৎসা সমিতি থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি