হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আলোচনা দ্রুত করতে হবে

সাবেক মার্কিন দূত

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

সাবেক মার্কিন-ইরান আলোচনাকারী অ্যালান আয়ার বলেছেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির দাফন শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের উচিত তেহরানের সঙ্গে আলোচনা আরো দ্রুত এগিয়ে নেওয়া। আলোচনার গতি বজায় রাখতেই এটি করা প্রয়োজন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি এ কথা জানিয়েছেন।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক 'মিডল ইস্ট ইনস্টিটিউট'-এর এই বিশিষ্ট ডিপ্লোম্যাটিক ফেলো জানান, দুই পক্ষের মধ্যে এখন আগের চেয়ে আরো বেশি এবং দীর্ঘ সময় ধরে আলোচনা করা দরকার।

অ্যালান আয়ার বলেন, ‘এখন পর্যন্ত এই প্রক্রিয়াটি বেশ ধীরগতির। আমি বুঝতে পারছি যে আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের জন্য তাদের সাময়িক বিরতি নিতে হয়েছে। তবে আমি আশা করি, এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মার্কিন পক্ষ আলোচনার গতি সত্যি সত্যিই অনেক বাড়াবে।’

তিনি আরো বলেন, হরমুজ প্রণালি কীভাবে উন্মুক্ত রাখা হবে এবং এটি কীভাবে নিয়ন্ত্রিত হবে-তার কার্যপদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে দুই পক্ষ এখনও প্রাথমিক ধাপই পার হতে পারেনি।

তিনি উল্লেখ করেন, এর পাশাপাশি লেবানন সমস্যার সমাধান করতে হবে। আর অনেক পরের বিষয় হলেও, পারমাণবিক ইস্যুটি তো রয়েছেই, যা মূলত এই সমস্ত সংকটের মূল কারণ।

সূত্র: আল-জাজিরা

এএম

বন্যার তাণ্ডবে সব ভেসে গেলেও টিকে রইল একটি বাড়ি, বেঁচে গেল পুরো পরিবার

গণপতি হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বে না রংপুর আইনজীবী সমিতি

ঘুষ দেওয়ার স্বীকারোক্তি দিলেন দুই আর্জেন্টাইন নির্বাহী

ইরান যুদ্ধে অস্ত্রের মজুত ‘সংকটজনক’, চীন-রাশিয়া মোকাবিলায় মার্কিন সক্ষমতা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের ব্যাটিং কাউন্টি দলের স্তরের: মাইকেল ভন

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেটাররা

বাংলাদেশের বোলিং নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত ও সোশ্যাল মিডিয়ায়: সারজিস

নিষেধাজ্ঞামুক্ত কিংসে তিন নেপালি