হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ইসরাইলি নির্বাচনের চালিকাশক্তি হলো ফিলিস্তিনিদের রক্ত’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, ইসরাইলের নির্বাচনি প্রচারণায় ফিলিস্তিনিদের রক্ত ও অধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইসরাইলি নির্বাচনের স্বার্থে ফিলিস্তিনিদের রক্তকে জ্বালানি হিসেবে ব্যবহারের বিষয়টি কখনোই মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরার।

শনিবার ‘আল-আরাবি টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের এই নেতা বলেন, “ইসরাইলি অপপ্রচার ও নির্বাচনী প্রচারণার মূল চালিকাশক্তি হলো ফিলিস্তিনিদের রক্ত ​​ও তাদের অধিকার।”

তিনি বলেন, তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত—কে ফিলিস্তিনিদের অধিকার হরণ করতে পারে—তা নিয়ে; অথচ তাদের উচিত ছিল শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিশ্বের সামনে নিজেদের মানবিক হিসেবে তুলে ধরার বিষয়টি নিয়ে ভাবা।

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আল-হাইয়া উল্লেখ করেন যে, ফিলিস্তিনি জনগণ ইতিহাসজুড়ে এবং কয়েক দশক ধরে সব ইসরাইলি দলের হাতেই নিদারুণ ভোগান্তির শিকার হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিলিস্তিনি জনগণের লক্ষ্য, আকাঙ্ক্ষা ও ন্যায্য অধিকার অর্জন।

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের কালো তালিকায় আরো ৬১ ইসরাইলি কোম্পানি

নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়েছে ইরান

ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আস্থা নেই তেহরানের: পেজেশকিয়ান

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

মুসলমানদের পরস্পরের বিরুদ্ধে উস্কে দিচ্ছে ইসরাইল-যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

ইরানি ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান বাগদাদের

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জিসিসির

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান

হরমুজ প্রণালি খুলতে ইরানের সাত দিনের প্রস্তাবে যা আছে