হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মদিনায় হুথিদের হামলার নিন্দা তুরস্কের, সৌদির পাশে থাকার ঘোষণা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মসজিদ মসজিদে নববীকে ঘিরে বেসামরিক অবকাঠামোয় ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক।

শুক্রবার তুরস্কের যোগাযোগবিষয়ক প্রধান বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ নিন্দা জানান। তিনি বলেন, ‘দুই পবিত্র মসজিদের পবিত্রতা, শান্তি ও নিরাপত্তাকে লক্ষ্য করে যে-কোনো হামলা পুরো মুসলিম বিশ্বের অভিন্ন অনুভূতির ওপর অগ্রহণযোগ্য আঘাত।’

দুরান আশা প্রকাশ করেন, এ ধরনের হামলা দ্রুত বন্ধ হবে। তার মতে, এসব হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে সৌদি আরবের পাশে তুরস্ক থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমএমআর

ইসরাইলি বিমান অবতরণের অনুমতি বাতিল করল আমিরাত

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ২ হাজার

শিক্ষায় ব্যয় কমলেও ভ্রমণ-বিনোদনে বাড়ছে সৌদিদের খরচ

গাজায় শিশুসহ সবাইকে হত্যার পক্ষে তরুণ ইসরাইলিরা: ইয়ার লাপিদ

ইরাকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফ্লাইট চালুর আহ্বান ইরানের

মহাকাশে কিরগিজস্তানের প্রথম স্যাটেলাইট

জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরতের ইঙ্গিত পুতিনের

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোচ্ছে সৌদি ও আমিরাত

মধ্যপ্রাচ্যে আরো প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের