হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অভিশংসনের মুখে হেগসেথ, পাশে দাঁড়ালেন ট্রাম্প ও রুবিও

আলজাজিরা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অবৈধ সামরিক নির্দেশ কার্যকর করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রুবিও অভিশংসনের উদ্যোগকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে হেগসেথকে একজন ভালো মন্ত্রী হিসেবে অভিহিত করেছেন।

অভিশংসনের উদ্যোগ আসতে পারে, তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন হেগসেথ। গত সপ্তাহেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিশংসনের প্রস্তাবগুলোকে ‘রাজনৈতিক নাটক’ বলে আখ্যা দেন। একই সঙ্গে স্পষ্ট করেন, তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ছেন না।

এ ছাড়া অভিশংসনের প্রস্তাব উত্থাপনকারী বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসিকে ‘অসন্তুষ্ট কংগ্রেসম্যান’ বলে কটাক্ষ করেন হেগসেথ। রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হতে না পারায় ম্যাসি এমন আচরণ করছেন বলে মন্তব্য করেন তিনি।

কেন্টাকি অঙ্গরাজ্যের প্রতিনিধি থমাস ম্যাসি মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশনে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন।

ম্যাসির অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে হেগসেথ জেনেশুনে বেআইনি নির্দেশ কার্যকর করেছেন। অভিশংসনের প্রস্তাবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটি হলো, সামরিক অভিযান পরিচালনার আগে কংগ্রেসের অনুমোদন না নেওয়া।

হেগসেথের পক্ষে ট্রাম্প, ম্যাসিকে বললেন ‘ব্যর্থ ও অসুস্থ’

এদিকে অভিশংসনের উদ্যোগের মুখে হেগসেথের প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি দুটি যুদ্ধে জয়ী হয়েছেন। অন্যদিকে অভিশংসনের প্রস্তাব উত্থাপনকারী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসিকে ‘চরম ব্যর্থ’ ও ‘অসুস্থ’ বলে আক্রমণ করেছেন ট্রাম্প।

হেগসেথের প্রশংসা করে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানও ছিল নিখুঁত।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প আরো বলেন, হেগসেথ এই যুদ্ধেও জয়ী হচ্ছেন।

এদিকে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করায় ম্যাসির সমালোচনা করেন ট্রাম্প। তাকে ‘চরম ব্যর্থ’ ও ‘অসুস্থ’ বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।

এএম

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের সাত শর্ত

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা

শীতে জমে শিশুদের মৃত্যু দেখার অপেক্ষায় কি বিশ্ব বসে আছে—প্রশ্ন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের

ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস নয়: বাঘাই

গাজায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন ইসরাইলের, থাকছে যেসব দেশ

কপ-৩১ সম্মেলনে বিদ্যুৎ ব্যবহারে জোর দিচ্ছে তুরস্ক

“মার্কিন ইহুদিদের ‘স্বর্ণযুগ’ শেষ”

হরমুজ পুনরায় খুলে দিতে ইরানের ২ দিনের প্রস্তাবে কী আছে

ইসরাইলের ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মার্কিনিরা

মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত শতাধিক