হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে নজিরবিহীন কিছু করার চেষ্টা করছে ইরান

আল-জাজিরা

ছবি : রয়টার্স

হরমুজ প্রণালিতে ইরান এমন কিছু করার চেষ্টা করছে, যা আগে কখনো কেউ করেনি। ওমান উপকূলে একটি জাহাজে সর্বশেষ হামলার ঘটনা ইঙ্গিত করে, এই কৌশলগত নৌপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে মরিয়া তেহরান।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর মেরিটাইম স্ট্র্যাটেজি’র সিনিয়র ফেলো ইয়ান রালবি এই দাবি করেছেন।

ইয়ান রালবি বলেন, ইরান হরমুজ প্রণালিতে শুধু একটি অনুমতি ব্যবস্থাপনাই চালু করতে চাইছে না; তারা সেখানে অর্থ প্রদান ও তদারকি ব্যবস্থা কার্যকর করার চেষ্টা করছে। আর এটি তারা গায়ের জোরে বা সামরিক শক্তির মাধ্যমে চাপিয়ে দিতে চায়।

তিনি সতর্ক করে বলেন, এই ঘটনা নজিরবিহীন। এটি বৈশ্বিক মুক্ত নৌচলাচলের জন্য ভালো খবর নয়। বিশ্ব অর্থনীতির জন্যও এটি নেতিবাচক। কারণ ইরান যদি এতে সফল হয়, তবে অন্য দেশগুলোও একই পথ অনুসরণ করতে পারে।

রালবি আরো জানান, ইরানের এই কৌশল ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে। চলতি সপ্তাহে হামলার পর এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল অনেক কমে গেছে। এখন কেবল ইরানের সমুদ্রসীমা দিয়েই কিছু জাহাজ চলাচল করছে। এর অর্থ হলো, ইরান যা করার চেষ্টা করছে, তাতে তারা সফল হতে শুরু করেছে।

এএম

এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে

তথ্যযুদ্ধের নতুন মাত্রা, এআইকে প্রভাবিত করার চেষ্টা ইসরাইলের

ভেড়ামারার পদ্মায় অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে

হাইকোর্টের রায় অমান্য করে যোগদান, সাজা থেকে বাঁচতে করলেন পদত্যাগ

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

দিনাজপুরে শ্রমিক নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, যান চলাচল বন্ধ

টিভির পর্দায় ইংল্যান্ড-পাকিস্তানের লর্ডস টেস্টের সঙ্গে বার্সেলোনার ম্যাচ

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার পরিবর্তন চায় কানাডা

নেপালে আকস্মিক বন্যার কারণ কী, এত পর্যটক কেন গিয়েছিলেন?