হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মিসরের নিউ আলামিন শহরে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

আমার দেশ অনলাইন

মিসরের নিউ আলামিন শহরে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি তেল ও গ্যাস কোম্পানির জন্য বিশেষ মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। ফুজাইরাহ আলামিন অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির জন্য প্রায় ৭ লাখ ৩৮ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই অঞ্চল গড়ে তোলা হবে।

মিসরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অঞ্চলে অপরিশোধিত তেল ও বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য সংরক্ষণ ও বাণিজ্যের কার্যক্রম পরিচালিত হবে। নিউ আলামিনের ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোকে কাজে লাগিয়ে আঞ্চলিক জ্বালানি বাণিজ্য বাড়ানোই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটিকে উৎপাদিত পণ্যের পুরো পরিমাণই মিসরের বাইরে রপ্তানি করতে হবে। একই সঙ্গে উৎপাদনে অন্তত ৫০ শতাংশ স্থানীয় উপাদান ব্যবহারের শর্ত দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত অনুমোদনসহ প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিতে হবে কোম্পানিটিকে।

এই প্রকল্পের পেছনে মিসর ও আমিরাতের ফুজাইরাহর মধ্যে জ্বালানি খাতে আগের সহযোগিতার সম্পর্ক রয়েছে। ২০২৫ সালের অক্টোবরে দুই পক্ষ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংরক্ষণ ও বাণিজ্যের জন্য আলামিনে একটি লজিস্টিকস অঞ্চল গড়ে তোলার বিষয়ে কয়েকটি চুক্তি করে। এর আওতায় এল-হামরা পেট্রোলিয়াম বন্দর উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

মিসর বলছে, দেশটির কৌশলগত অবস্থান ও বিদ্যমান জ্বালানি অবকাঠামো কাজে লাগিয়ে আঞ্চলিক জ্বালানি বাণিজ্যে নিজেদের ভূমিকা আরও শক্তিশালী করাই এই সহযোগিতার লক্ষ্য।

সূত্র: মিডল ইস্ট আই ও ইজিপ্টিয়ান স্ট্রিটস

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন কার হাতে

ইরান যুদ্ধে যেভাবে নীরব বিজয়ী ওমান

‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’

মার্কিন নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান

হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী জাহাজে আগুন

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট

রিয়াদের বাণিজ্যিক এলাকায় ‘সন্ত্রাসী হামলার’ অভিযোগ সৌদি জোটের

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি

গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম