হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরাইলকে বিতাড়িত করা হবে: হিজবুল্লাহ

আমার দেশ অনলাইন

ছবি: প্রেস টিভি

হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম বলেছেন, লেবাননের প্রতি ইঞ্চি ভূমি থেকে শিগগিরই ইসরাইলকে বিতাড়িত করা হবে। শুক্রবার বৈরুতে কেন্দ্রীয় আশুরা পরিষদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাসেম বলেন, ইসরাইলি শাসকগোষ্ঠী তাদের দৃঢ় বিশ্বাস ও অবিচল মনোভাব টলিয়ে দিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘শত্রু আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের অবিচলতা, আমাদের অধ্যবসায় বা ময়দানে আমাদের অবিরাম উপস্থিতি থামাতে পারেনি। আমরা সব প্রতিকূলতা ও নিষেধাজ্ঞা মোকাবিলা করে টিকে আছি।’

মহাসচিব বলেন, ‘আমরা মৃত্যুকে ভয় পাই না এবং এটি বিজয়ের একটি অপরিহার্য উপাদান। শত্রু যখন অস্ত্র নিয়ে আমাদের আক্রমণ করে, আমরাও অস্ত্র দিয়েই তার মোকাবিলা করি।’

নাইম কাসেম বলেন, ‘দখলদারিত্বকে প্রত্যাখ্যান করার প্রতিটি পদক্ষেপই এক একটি বিজয়।ইসরাইলের দখল থেকে লেবাননের ভূখণ্ড মুক্ত করতে হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ।’

হিজবুল্লাহ প্রধান বলেন যে, প্রতিরোধকে নির্মূল করতে ইসরাইলের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং লেবাননের জনগণই শেষ পর্যন্ত দেশর সব ভূখণ্ড থেকে দখলদার বাহিনীকে বিতাড়িত করবে।

সূত্র: প্রেস টিভি

আরএ

টেকনাফে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলি উদ্ধার, রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

কঠোর মার্কিন নিষেধাজ্ঞা হুমকির পর ৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পর্যটনকেন্দ্র চর হেয়ার থেকে বালু উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার