হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধের পর ইরানে সাত শতাধিক নাগরিক নিহত হয়েছে।

সংস্থার সর্বশেষ আপডেটে বলা হয়েছে:

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার বিকেল পর্যন্ত কমপক্ষে ৭৪২ জন সাধারণ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১৭৬ শিশু অন্তর্ভুক্ত। আহত হয়েছে ৯০০-এর বেশি নাগরিক। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৯৬ জন নিহত এবং আরও শতাধিক মৃত্যুর খবর যাচাই করা হচ্ছে।

ক্ষয়ক্ষতির তথ্য

শেষ ২৪ ঘণ্টায় ধর্মীয় স্থান এবং বাড়িঘরেও ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে তেহরানের কাছাকাছি কারাজের একটি মসজিদ, বিভিন্ন আবাসিক ভবন, রাজধানীর দক্ষিণে একটি গভর্নরের অফিস এবং হারমুজ প্রণালির বন্দার আব্বাসের শাহিদ বাহোনার পিয়ার। ইরান আরও জানিয়েছে, তেহরানের হাসপাতালগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক স্থাপনা

গত ২৪ ঘণ্টায় আঘাতপ্রাপ্ত সামরিক লক্ষ্যবস্তুতে রয়েছে সানানদাজের কুর্দিস্তান ল এনফোর্সমেন্ট ও সীমান্তরক্ষী কমান্ড কেন্দ্র। এছাড়া ইসফাহানের একটি বিমানঘাঁটি এবং তেরানের একটি সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে যে এ তথ্য প্রাথমিক এবং পরিবর্তনের অধীনে। রিপোর্টটি স্বাধীনভাবে যাচাই করতে পারছে না সিএনএন।

এসআর

সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব

ইরানের বাধার মধ্যেও হরমুজে জাহাজ চলাচল নিরাপদ, দাবি মার্কিন সামরিক বাহিনীর

জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের

রাজনৈতিক বিভক্তি ও নিরাপত্তা সংকট, গৃহযুদ্ধের শঙ্কায় ইসরাইল

নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নাগরিকদের ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের

হুথিদের হামলার মধ্যেই দুই অঞ্চলে সতর্কতা প্রত্যাহার করল সৌদি

হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার