হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর নিয়ে তীব্র ক্ষোভ ইরাকি মিলিশিয়াদের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরাকি সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' (আইআরআই)। ইরান-সমর্থিত এই মিলিশিয়া জোটটি এক বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানায়।

সাবেরিন নিউজের মাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, এমন একটি সময়ে এই সফরের আয়োজন করা হচ্ছে, যখন আমেরিকা ও ইহুদিবাদী ( ইসরাইল) যুদ্ধযন্ত্র অনবরত ইরাক, ইরান, লেবানন, ইয়েমেন এবং ফিলিস্তিনে হাজার হাজার নিরীহ মানুষের রক্ত ঝরাচ্ছে ও নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে।

বিবৃতিতে মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন আধিপত্য থেকে ইরাকি অর্থনীতিকে সম্পূর্ণ মুক্ত করার আহ্বান জানায়। একই সাথে তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে যে, ইরাকের মাটিতে যেকোনো মার্কিন সেনার উপস্থিতি একটি 'অবৈধ দখলদারিত্ব' হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য, ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি শীঘ্রই ওয়াশিংটন ডিসি সফর করবেন বলে আশা করা হচ্ছে। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন এবং দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর এই অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপের বিপরীতে দেশের অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোর এমন অবস্থান ইরাকের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে এলেন না কোচ ও খেলোয়াড়!

রংপুরে গণপতি পরিবার হত্যাকাণ্ড: ঘাতকদের বর্ণনায় খুনের হাড়হিম বিবরণ

অস্ট্রেলিয়া সফর : আমাদের বিশ্বাসটা আরো শক্ত হলো

লক্ষ্য ফাইনালÑবললেন অধিনায়ক জ্যোতি

বিধ্বস্ত গাজার শিশুদের ঘুড়ির দুঃস্বপ্নে ইসরাইলিদের ঘুম হারাম

জিপিএ-৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়, সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে: ডাকসু জিএস

২৮ হাজার কোটি টাকায় ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ভারতে আবার হিজাব পরা নিয়ে বিতর্ক

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার