হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান আলোচনা জটিল, তবু আশাবাদী যুক্তরাষ্ট্র

আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা জটিল এবং এতে কিছুটা সময় লাগবে। তবে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

তার ভাষ্য, সেই সমঝোতা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ইতিবাচক হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘এটি জটিল হবে এবং সেখানে পৌঁছাতে সময় লাগবে।’

তিনি বলেন, ‘আজ তেলের দাম সম্ভবত ৭৯ ডলারে ছিল। এই তেলের দাম কমবে এবং কমই থাকবে।’

ভ্যান্স আরো বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। একই সঙ্গে এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী অবস্থানে যাবে।

তবে তিনি স্বীকার করেন, আলোচনার প্রক্রিয়া এখনো চলমান। এ কারণে এখনই এর চূড়ান্ত ফল নিয়ে আগাম মূল্যায়ন করা ঠিক হবে না।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বিষয়টি শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছাবে, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে।’

তিনি আরো বলেন, ইস্যুটির কাঙ্ক্ষিত সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে। এর মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক—সব ধরনের পদক্ষেপই অন্তর্ভুক্ত থাকবে।

এএম

রাজনৈতিক বিভক্তি ও নিরাপত্তা সংকট, গৃহযুদ্ধের শঙ্কায় ইসরাইল

নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নাগরিকদের ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের

হুথিদের হামলার মধ্যেই দুই অঞ্চলে সতর্কতা প্রত্যাহার করল সৌদি

হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে মৃত্যুদণ্ড কীভাবে নির্ধারিত হয়

বন্দর আব্বাসে ড্রোন ভূপাতিত করল ইরান

ইসরাইলি অভিযানে হেবরনে ২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

হুথিদের বিরুদ্ধে মক্কা-মদিনায় হামলার অভিযোগ, নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ