হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদিতে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিভিন্ন এয়ারলাইনস

আলজাজিরা

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। ছবি: এএফপি

ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবে বিমান চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে দেশটিতে ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনস।

বৃহস্পতিবার ভারতের বিমান সংস্থা আকাসা এয়ার জানিয়েছে, রিয়াদ ও জেদ্দা থেকে আসা-যাওয়ার সব ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। চলমান নিরাপত্তাঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের আরেক বিমান সংস্থা ইন্ডিগোও রিয়াদ ও দাম্মামে তাদের ফ্লাইট চলাচল ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। তবে জেদ্দা ও মদিনায় তাদের ফ্লাইট ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়া এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রিয়াদ, জেদ্দা ও দাম্মাদে ফ্লাইট চলাচল ১৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে।

ইউরোপের বিমান সংস্থাগুলো আরো দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। নেদারল্যান্ডসের কেএলএম রিয়াদ ও দাম্মামে তাদের ফ্লাইট ২৭ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে। অন্যদিকে ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডন-রিয়াদ রুটে ফ্লাইট পুনরায় চালুর সময় পিছিয়ে ২০২৭ সালের ১১ জানুয়ারি নির্ধারণ করেছে।

সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ রিয়াদ ও দাম্মাদে ফ্লাইট চলাচল ১৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। ওমানের সালামএয়ার একই দুই শহরে তাদের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এসব হামলার কারণে দেশটির বিমান চলাচল ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে।

এএম

যুক্তরাষ্ট্রের রাডারে হামলা চালিয়েছে ইরান

হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা না করায় জাতিসংঘের সমালোচনা ইয়েমেনের

হুথিদের অস্ত্র তৈরির উপকরণে আরো নিষেধাজ্ঞা চায় যুক্তরাজ্য

ইরাকের সাবেক এমপিকে হত্যায় দুই সন্দেহভাজনকে ফেরত চায় লেবানন

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছে উপসাগরীয় মিত্ররা

আমিরাতে একসঙ্গে ২৩ যানবাহনের সংঘর্ষ, আগুনে প্রাণহানি ১৪

নীল নদ থেকে ইউফ্রেটিস, বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা

গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা চান ৫০ ব্রিটিশ এমপি

মাথানত করবে না ইরান, অভ্যন্তরীণ সক্ষমতায় অর্থনৈতিক সংকট কাটাবে: পেজেশকিয়ান