হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় স্বামী-স্ত্রী নিহত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের হাবুশ শহরের আল-সাহা এলাকায় একটি বাড়িতে হামলা চালায়। হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

এ ঘটনায় মুহাম্মদ হাসান জাম্মুল নামে এক যুবক এবং তার স্ত্রী সাকিনা মুহাম্মদ আব্বাস মাক্কি নিহত হন।

হামলার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালায়। তবে তাৎক্ষণিকভাবে আরো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

সূত্র: আল জাজিরা

এআরবি

ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি দূর’ এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

সৌদি আরবের উপকূলের কাছে ট্যাংকারে হামলা

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সার্বিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান গ্রেপ্তার

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

শত্রুদের নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত, জানাল ইরান

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের—প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের

ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না গাজা