হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাশিয়ার কাছ থেকে সামরিক ও কূটনৈতিক সহায়তা চাইছে ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

দীর্ঘদিনের সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে রাশিয়ার কাছ থেকে সমর্থন পাওয়ার চেষ্টা করছে ইরান। আলজাজিরাকে দেওয়া তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফোয়াদ ইজাদির সাক্ষাৎকারে এমনটি উঠে এসেছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ায় পৌঁছেছেন এবং সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ইজাদি আলজাজিরাকে বলেন, ‘ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যে পর্যায়ে থাকা দরকার, সেই পর্যায়ে নেই। তাই আমি মনে করি, ইরান আশা করছে যে রাশিয়া এই বিষয়ে সাহায্য করতে পারে।’

তিনি আরো জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার রাজনৈতিক সমর্থনও ইরানের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ আগে বাহরাইন-যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়া ভেটো দিয়েছে। ফলে নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়াকে পাশে রাখতে চায় ইরান।’

ইরান-রাশিয়ার সামরিক সহযোগিতা নতুন নয়। তিনি আরো বলেন, ‘১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ধীরে ধীরে বুঝতে পারে যে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়াই তাদের প্রধান সহযোগী হতে পারে।’

এমএমআর

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান