হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

আনাদোলু এজেন্সি

ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির তিন প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা।

হুথিদের দাবি, সৌদি যুদ্ধবিমান সানা ছাড়াও সাদা, তাইজ ও আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, হতাহতের সংখ্যা কত কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানানো হয়নি।

এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতিদের অবস্থান ও সমাবেশস্থল লক্ষ্য করে ২৭টি বিমান হামলা চালানো হয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, হামলায় হুতিদের ক্ষেপণাস্ত্রের গুদাম, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, অস্ত্র ও সরবরাহের স্থাপনা, যোদ্ধাদের অবস্থান এবং সামরিক যানবাহন লক্ষ্য করা হয়েছে।

তার দাবি, এসব হামলায় বেশ কয়েকটি সামরিক যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এতে হুতিদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত ও জাজানের দিকে হুতিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

আল-মালিকি আরও দাবি করেন, এ ছাড়া মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে একটি হুতি ড্রোন হামলা চালানো হয়। সৌদি জোটের ভাষ্য অনুযায়ী, ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে জোটটি।

তবে মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগও অস্বীকার করেছে হুতিরা। সংগঠনটির দাবি, সৌদি আরব তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে।

গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের পথেই উত্তেজনা উসকে দিচ্ছে বাহরাইন

ইসরাইলের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজের স্বার্থকে প্রাধান্য দিতেন নেতানিয়াহু: বাইডেন

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইরান

হরমুজে একাধিক তেলবাহী জাহাজে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের উত্তেজনা ফের বাড়ছে

শীতে গ্যাস সংকটের আশঙ্কা ইরানে, উৎপাদন সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত

এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা, তাদের আটকাতে ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা