হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথসোশালে একটি পোস্টে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ট্রাফিক জট সামলাতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র।

তিনি লিখেছেন, “আমরা সব ধরনের সরবরাহ নিয়ে উপস্থিত থাকব এবং শুধু ‘হ্যাং আউট’ করব যাতে সবকিছু সুষ্ঠুভাবে চলে।” ট্রাম্প আরও যোগ করেছেন, “এটি মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে পারে!!!”

ট্রাম্প বিস্তারিতভাবে উল্লেখ করেননি যে যুক্তরাষ্ট্রের ভূমিকা কীভাবে কার্যকর হবে, তবে তিনি বলেছেন, “বড় অর্থ উপার্জন হবে” এবং “ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারে।”

আগে এপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির চুক্তির আওতায়, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করা জাহাজ থেকে প্রাপ্ত ফি ইরান পুনর্গঠন তহবিলের জন্য সংগ্রহ করবে।

সূত্র: আল জাজিরা

এসআর

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট