হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সম্প্রতি ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধে পরিবেশের ক্ষয়ক্ষতির নথি সংগ্রহ করে আন্তর্জাতিক পরিসরে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশ বিভাগের প্রধান শিনা আনসারি। খবর আলজাজিরার।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আনসারি এ আহ্বান জানান।

তিনি বলেন, তেহরান ও কারাজে জ্বালানি সংরক্ষণাগারে বোমা হামলাসহ যুদ্ধে পরিবেশের ওপর চালানো অন্যান্য ধ্বংসযজ্ঞ ‘ইকোসাইড’ বা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড এবং পরিবেশের বিরুদ্ধে অপরাধের শামিল।

আনসারির ভাষায়, এসব হামলার মাধ্যমে আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সনদ লঙ্ঘন করা হয়েছে। এর প্রভাব এখনো ইরানের দক্ষিণ উপকূল, উপকূলীয় জলাভূমি ও বিভিন্ন প্রাকৃতিক বাস্তুতন্ত্রে দৃশ্যমান। দীর্ঘ মেয়াদে এসব ক্ষয়ক্ষতির পরিণতি আরো ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ইরানের এই ভাইস প্রেসিডেন্ট আরো জানান, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধের কারণে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার নথি সংগ্রহের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। চলতি বছরের যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ এখনো চলছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

গাজায় বন্যায় তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু, জরুরি সহায়তা নিয়ে এগিয়ে এল কাতার

বিপর্যস্ত অর্থনীতি নিয়েও নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জে ট্রাম্প

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার পর লাশ দিচ্ছে না ইসরাইলি বাহিনী

নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নিয়ে যে পদক্ষেপ নিলেন আইজেনকোট

উপসাগরীয় দেশগুলোর যৌথ প্রতিরক্ষা জোরদার, কুয়েতে নতুন সামরিক সদর দপ্তর

ইসরাইলে নেসেটের স্পিকার কেন দ্রুত বদলাতে চায় বিরোধীরা

ইরানে আগের চেয়ে পাঁচ গুণ বড় হামলার হুমকি ট্রাম্পের

আইএইএ প্রধানের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলল ইরান

‘আমরা (ইসরাইলিরা) ফিলিস্তিনিদের দেশ কেড়ে নিয়েছি’