হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

বিবিসি বাংলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলা অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে রিয়াদে চলমান একটি আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন থেকে বড় বড় তেল কোম্পানিগুলো নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর যুক্তরাজ্যের বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি ঘোষণা করেছে যে, তারা সৌদি আরবে ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিলের এনার্জি কংগ্রেসে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে।

ওই হামলার পরেও সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, রিয়াদে ১১ থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিলের আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন নির্ধারিত সময় অনুযায়ীই শুরু হয়েছে।

এটি শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বিপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মেগ ও’নিলকে সম্মেলনের বক্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তবে, বিপি’র একজন মুখপাত্র জানিয়েছেন যে, কোম্পানিটি এ ইভেন্টে যোগ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু যাতায়াত বা ভ্রমণের ব্যাঘাতের কারণে তারা সরাসরি উপস্থিত হতে পারেনি।

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকা এক্সনমোবিল, টোটাল এনার্জিজ এবং শেল-এর প্রধান নির্বাহী কর্মকর্তার্তারাও অংশগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

শেল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং রয়টার্সের মন্তব্যের অনুরোধে টোটাল এনার্জিজ ও এক্সনমোবিল তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

গত চার দিনে অন্তত তিনবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে, যাতে শনি ও রোববার মিলিয়ে এ পর্যন্ত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এসব হামলায় এ পর্যন্ত ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

প্রথম হামলার পর থেকেই রিয়াদ বিমানবন্দর বন্ধ রয়েছে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, রোববারেও বিমানবন্দরে হামলার ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসনও সৌদি আরবে বা সৌদি আকাশসীমা দিয়ে যাতায়াত না করার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।

এআরবি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান

কঠিন পরিস্থিতিতে সৌদি আরব, যুদ্ধে জড়ানো নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র

সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের

সৌদি-ইয়েমেন সংলাপে সহায়তা করার প্রস্তাব দিল ইরান