হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জিসিসির

আল-জাজিরা

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও খামিস মুশাইত শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই এক বিবৃতিতে এসব কথা বলেছেন।

আল-বুদাইউই বলেন, সৌদি আরবের রিয়াদ ও খামিস মুশাইত শহর লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি।

তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির পাশে রয়েছে জিসিসি। এসব সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকারও সৌদি আরবের রয়েছে।

হুথিদের এসব কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান জিসিসির মহাসচিব।

এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুথিদের ছোড়া কয়েকটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এসব হামলার লক্ষ্য ছিল রিয়াদ অঞ্চল।

এএম

ইরাক-ইরান ফ্লাইট নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার আহ্বান বাগদাদের

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান

হরমুজ প্রণালি খুলতে ইরানের সাত দিনের প্রস্তাবে যা আছে

রিয়াদের দিকে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সৌদি জোট

হামলা মোকাবিলায় একসঙ্গে কাজ করবে সৌদি-পাকিস্তান

তিন বছরে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র রাজি হলেই শুরু হবে হরমুজ খোলার সাত দিনের পরিকল্পনা: আরাগচি

ইসলামাবাদ সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের আহ্বান, ইরানের প্রশংসা

মুজতবা খামেনি সুস্থ আছেন এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন: পেজেশকিয়ান