হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান ও চীনের মধ্যকার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ?

আমার দেশ অনলাইন

ইরান ও চীনের মধ্যকার সম্পর্ক বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, চীন এখন ইরানের অন্যতম প্রধান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদার।

চীন ইরান থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করে থাকে। ধারণা করা হয়, এই তেল বাণিজ্য ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংঘাত শুরুর আগেও চীনের মোট সমুদ্রপথে আমদানি করা তেলের প্রায় ১৩ শতাংশই ইরান থেকে আসত, যা তুলনামূলকভাবে কম দামে কেনা হতো।

চীনের দৃষ্টিতে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবের একটি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ। ফলে বেইজিং চায়, ইরান রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকুক এবং শক্তিশালী হোক।

এই সম্পর্ককে আরও গভীর করতে ২০২১ সালে দুই দেশ ২৫ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে জ্বালানি, অবকাঠামো, বাণিজ্য ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়।

অন্যদিকে, ইরানও চীনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে, তেল কেনাবেচায় চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের প্রচার করছে ইরান, যা আন্তর্জাতিক বাণিজ্যে চীনের প্রভাব বাড়াতে সহায়ক।

সব মিলিয়ে, ইরান-চীন সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এসআর

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার