হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

আমার দেশ অনলাইন

বাঘের গালিবাফ। ছবি: আলজাজিরা

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিংবা যুদ্ধ—উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে তেহরান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে ইরানের সশস্ত্র বাহিনী তার উপযুক্ত জবাব দেবে।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন অনিশ্চিত পরিস্থিতিতে আর থাকতে চাই না।’

গালিবাফ আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, নাকি যুদ্ধে যেতে চায়, তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।’ তিনি আরো বলেন, ওয়াশিংটন তেহরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিলে সমঝোতার পথ এখনো খোলা রয়েছে। তার ভাষায়, এসব শর্ত ‘যৌক্তিক’।

ইরানের পার্লামেন্ট স্পিকার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এবার কোনো ভুল পদক্ষেপ নিলে সংঘাতের ভৌগোলিক পরিসর কতটা বিস্তৃত হবে, তা নির্ধারণ করবে ইরানের সামরিক বাহিনী।

সূত্র: আলজাজিরা

আরএ

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত