হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আল-জাজিরা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি

ইরানের ভবিষ্যৎ কোনো বাইরের শক্তি নয়, বরং দেশের জনগণই নির্ধারণ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত সংঘাত, চাপ ও প্রতিকূলতার মধ্যেও অটল ধৈর্য ও সাহসিকতার পরিচয় দেওয়ায় তিনি ইরানি জনগণকে ‘বীর’ হিসেবে অভিহিত করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ কথা বলেন।

বার্তায় তিনি উল্লেখ করেন, যুদ্ধ, অর্থনৈতিক চাপ ও ধারাবাহিক বৈরী পরিস্থিতির মধ্যেও ইরানের জনগণ নিজেদের দেশের প্রতি অকুণ্ঠ সমর্থন ও দৃঢ়তা বজায় রেখেছেন।

সংঘাতের পটভূমি তুলে ধরে পেজেশকিয়ান বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার ওপর চালানো হত্যাকাণ্ডের মাধ্যমে মূলত বর্তমান চরম উত্তেজনার সূত্রপাত ঘটেছিল।

উল্লেখ্য, ওই সময় পেজেশকিয়ানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে অবস্থান করছিলেন হানিয়া।

ইরানি প্রেসিডেন্ট বলেন, সেই মর্মান্তিক ঘটনার পর থেকে ইরান একের পর এক প্রকাশ্য যুদ্ধ, কঠোর সামাজিক-অর্থনৈতিক চাপ এবং শত্রুপক্ষের অবিরাম শত্রুতার মুখোমুখি হয়েছে। তবে সমস্ত প্রতিকূলতাকে উপড়ে ফেলে দেশের পাশে শক্ত প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন দেশের সাধারণ মানুষ।

তিনি আবারও স্পষ্ট করে বলেন, ‘ইরানের ভবিষ্যৎ কী হবে, তা অন্য কোনো শক্তি নয়—ইরানের জনগণই গড়ে তুলবেন।’

এএম

সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব

ইরানের বাধার মধ্যেও হরমুজে জাহাজ চলাচল নিরাপদ, দাবি মার্কিন সামরিক বাহিনীর

জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের

রাজনৈতিক বিভক্তি ও নিরাপত্তা সংকট, গৃহযুদ্ধের শঙ্কায় ইসরাইল

নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নাগরিকদের ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের

হুথিদের হামলার মধ্যেই দুই অঞ্চলে সতর্কতা প্রত্যাহার করল সৌদি

হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার