হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আটক দক্ষিণ কোরিয়ার দুই নাগরিককে মুক্তি দিল ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

গাজায় সাহায্য নিয়ে যাওয়ার পথে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া সাহায্যকারী নৌবহরের (ফ্লোটিলা) দুই দক্ষিণ কোরিয়ার অধিকারকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে।

সিউলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র কাং ইউ-জুং অধিকারকর্মী কিম আহ-হিউন এবং জোনাথন ভিক্টর লি-র মুক্তির বিষয়টি ঘোষণা করেন।

আন্তর্জাতিক সমুদ্রসীমায় গাজাগামী একটি নৌযান থেকে ইসরাইলি বাহিনী তাদের আটক করেছিল।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে মুখপাত্র কাং জানান, ইসরাইলি পক্ষ এই দুই দক্ষিণ কোরিয়ার নাগরিককে কোনো ডিটেনশন সেন্টারে না পাঠিয়ে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।’

ইয়োনহাপ আরো জানায়, মুখপাত্র কাং বলেছেন, ‘লি জে মিউংয়ের সরকার (নৌযান) জব্দের সময় আমাদের নাগরিকদের ইসরাইল কর্তৃক আটকে রাখার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে। তবে আমাদের নাগরিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য ইসরাইলের এই পদক্ষেপকে উচ্চ মূল্যায়ন করছে এবং এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।’

সূত্র: আলজাজিরা

এএম

লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের আহ্বান

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি

সাহিত্য-সংস্কৃতির নতুন ভাবনা নিয়ে ডাকসুর ‘প্রকাশ’

মিরপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেপ্তার

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল নিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

র‍্যাব বিলুপ্তিতে বিরোধীদলীয় নেতার সমর্থন, নতুন বাহিনী গঠনে আরো পর্যালোচনার আহ্বান

র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের