হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করুন

ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান

আমার দেশ অনলাইন

ইসরাইল-যুক্তরাষ্ট্রের নেতাদের যুদ্ধাপরাধের জন্য বিচারের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৫-২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা বর্তমানে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ আইনগত ও বিচারিক অগ্রাধিকার।

তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধী, ঔদ্ধত্যবাদী বিশ্বশক্তি ও আগ্রাসীরা ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তিনি চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলে ইরানিদের ক্ষতিগুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে মিনাব ও লামের্দে শিশু হত্যা ও যুদ্ধাপরাধ, চিকিৎসাকেন্দ্রগুলোতে হামলা।এছাড়াও যুদ্ধের ফলে ইরানিদের শারীরিক ও মানসিক ক্ষয়ক্ষতির ঘটনাগুলোর বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত।

তিনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে ‘হাজার হাজার গুরুত্বপূর্ণ আইনি মামলাসম’ মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করেন, এর বিচার হওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতার দাবি, ‘মার্কিন-জায়নবাদী শত্রুপক্ষের’ নেতাদের প্রকাশ্য নির্লজ্জ দম্ভোক্তি নিঃসন্দেহে অপরাধ স্বীকার করে নেওয়ার শামিল।

তিনি জানান, দুই দফা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের তদন্ত ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করা হয়েছে এবং এসব তদন্ত ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভূমিকা রাখবে।

আট মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

‘নিজেদের অপরাধ ঢাকতে’ আর্মেনীয় গণহত্যা ইস্যু টানছে ইসরাইল: তুরস্ক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে সৌদি যুবরাজ ও ম্যাক্রোঁর ফোনালাপ

সামরিক অভিযানে ছিটকে আসা শার্পনেলের আঘাতে কাতারি নাগরিক নিহত

উপসাগরীয় দেশগুলোকে আবারো যে সতর্কবার্তা দিল ইরান

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

স্থিতিশীলতা ফেরাতে জিসিসি ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরাকের

বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান

হিজবুল্লাহকে পিষে ফেলতে বললেন বেন গভির

ভেনেজুয়েলায় নিখোঁজ ৬৯ হাজার মানুষ