হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাকিস্তানের পুলিশ পোস্টে বোমা হামলায় নিহত অন্তত ৩

আমার দেশ অনলাইন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ পোস্টে ভয়াবহ গাড়িবোমা হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আফগানিস্তান সীমান্তঘেঁষা এই এলাকায় শনিবার গভীর রাতে হামলার ঘটনাটি ঘটে।

পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়। এরপর আরও কয়েকটি বিস্ফোরণ শোনা যায় এবং শক্তিশালী বিস্ফোরণের আঘাতে নিরাপত্তা পোস্টটি ধসে পড়ে।

পুলিশ কর্মকর্তা জাহিদ খান জানান, বিস্ফোরণের পর হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। এ সময় ঘটনাস্থলে সহায়তায় যাওয়া পুলিশ সদস্যদের লক্ষ্য করেও হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে আশপাশের বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

আরেক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, অভিযান এখনো চলছে এবং তা শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।

নিরাপত্তা সূত্রগুলো আরও জানিয়েছে, হামলায় ড্রোন ব্যবহারেরও প্রমাণ পাওয়া গেছে। ঘটনার পর উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেয়। বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এসআর

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রকৌশলীর মৃত্যু

ইউটিউবে বাংলাদেশি কনটেন্টের জোয়ার

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

কিরগিজস্তানে ফোক গান নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সূচনা শেলী