হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরলেন রেজা পাহলভি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইরানের ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহর ছেলে রেজা পাহলভি।

ইরানের ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহর ছেলে নির্বাসিত রেজা পাহলভি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের পতনের পর একটি ভবিষ্যৎ ইরান পারমাণবিক সামরিক কর্মসূচি বন্ধ করবে, ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা এক বার্তায় তিনি তার এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

বিশ্বের বিভিন্ন দেশের “বন্ধুদের” উদ্দেশে দেওয়া বার্তায় পাহলভি বলেন, বর্তমান শাসনব্যবস্থার অধীনে ইরানের বৈশ্বিক ভাবমূর্তি “সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্য”-এর মাধ্যমে গড়ে উঠেছে। মুক্ত ইরান অঞ্চলটির স্থিতিশীলতায় ভূমিকা রাখবে এবং দায়িত্বশীল বৈশ্বিক অংশীদার হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।

নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, “ইরানের পারমাণবিক সামরিক কর্মসূচির অবসান ঘটানো হবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে। একটি মুক্ত ইরান আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে মিলে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, মাদক পাচার এবং চরমপন্থী ইসলামবাদের বিরুদ্ধে লড়াই করবে।”

অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে পাহলভি বলেন, ভবিষ্যৎ ইরান বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনের জন্য নিজেকে উন্মুক্ত করবে। তিনি দেশটিকে বিশ্বের অন্যতম বৃহৎ অব্যবহৃত বাজার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, ইরান একটি নির্ভরযোগ্য বৈশ্বিক জ্বালানি সরবরাহকারী হওয়ার চেষ্টা করবে এবং স্বচ্ছতা ও সুশাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ করবে।

শেষে তিনি ইরানি জনগণের প্রতি আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, “একটি মুক্ত ইরান শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারত্বের শক্তি হয়ে উঠবে।”

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এসআর

ইরানের প্রতিরোধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের দুর্বলতা উন্মোচিত: মোজতবা খামেনি

হরমুজ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজ তল্লাশি-জব্দের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

হরমুজে জাহাজে গুলির ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ৭৫ ব্রিটিশ এমপির

হরমুজ পার হলো আটটি তেল ও গ্যাস ট্যাঙ্কার

লেবাননেও গাজার মতো ‘হলুদ রেখা’ টানল ইসরাইল

হরমুজ প্রণালিতে আটকা পড়েছে হাজারো জাহাজ

দ্বিতীয় দফার আলোচনায় রাজি হয়নি ইরান