হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অ্যাম্বুলেন্সে অস্ত্র বহনের ইসরাইলি দাবি ভিত্তিহীন: ব্রিটিশ চিকিৎসক

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু এজেন্সি

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে অ্যাম্বুলেন্স ব্যবহার করার বিষয়ে ইসরাইল যে দাবি করছে তার কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন প্রখ্যাত সার্জন ডা. তাহির মোহাম্মদ।

লেবানন ও গাজা উভয় অঞ্চলেই কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসক বলেন, স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরাইলের এই ক্রমবর্ধমান হামলা মূলত তাদের পুরোনো নীতিরই ধারাবাহিকতা।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. তাহির মোহাম্মদ বলেন, ‘হিজবুল্লাহ অ্যাম্বুলেন্স ব্যবহার করে অস্ত্র পরিবহন করছে’—ইসরাইলের এমন দাবির ‘বিন্দুমাত্র’ প্রমাণ আমি দেখিনি। বরং আমরা দেখেছি দক্ষিণ লেবাননে একজন সাংবাদিক হামলার শিকার হওয়ার পর সাহায্য করতে আসা অ্যাম্বুলেন্স ও ত্রাণকর্মীদের বাধা দেওয়া হয়েছে। ফলে ওই সাংবাদিক সেখানে মারা যান। তখন তাদের যুক্তি কী ছিল?’

তিনি আরো বলেন, ‘গাজায় আমরা ভিডিও ফুটেজে দেখেছি যখন অ্যাম্বুলেন্স কর্মীরা আহতদের উদ্ধার করতে গিয়েছিলেন, তখন তাদের সবাইকে হত্যা করে গর্তে পুঁতে রাখা হয়েছিল। তাই ইসরাইলের এই যুক্তিগুলোর কোনো ভিত্তি নেই।’

ডা. তাহির মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি গাজায় তার সহকর্মীদের ইসরাইলি অস্ত্রের আঘাতে নিহত হতে দেখেছেন।

তার মতে, লেবাননেও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করা ইসরাইলের সেই ‘একই ও ধারাবাহিক’ নীতির অংশ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

ডা. তাহিরের মতে, ইসরাইল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

সূত্র: আলজাজিরা

এএম

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো