হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ২ হাজার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ফ্রান্সজুড়ে শিক্ষার মান ও শিক্ষা ব্যবস্থার নানা সংকট নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন শহরে চলমান এই আন্দোলনের কারণে পাঁচ শতাধিক স্কুলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।

বিক্ষোভের মধ্যে অন্তত একটি স্কুলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ওই স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মাস পর্যন্ত সেখানে সরাসরি শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

ফরাসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান সহিংসতায় অন্তত ৬৫ জন স্কুলকর্মী ও ৩০৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়েও বিক্ষোভ ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। যাচাই করা ভিডিওতে একটি স্কুলের বাইরে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার দৃশ্য দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতাও নিশ্চিত করেছে বিবিসি।

বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বিবিসির ইউরোপ সম্পাদক লিখেছেন, উচ্চবিদ্যালয়ে অবকাঠামো ও সুযোগ-সুবিধার ঘাটতি মোকাবিলার পাশাপাশি এখন ‘নিয়ন্ত্রণহীন সহিংসতা’ কীভাবে বন্ধ করা যায়, সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

দেশজুড়ে বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ইসরাইলি বিমান অবতরণের অনুমতি বাতিল করল আমিরাত

মদিনায় হুতিদের হামলার নিন্দা তুরস্কের, সৌদির পাশে থাকার ঘোষণা

শিক্ষায় ব্যয় কমলেও ভ্রমণ-বিনোদনে বাড়ছে সৌদিদের খরচ

গাজায় শিশুসহ সবাইকে হত্যার পক্ষে তরুণ ইসরাইলিরা: ইয়ার লাপিদ

ইরাকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফ্লাইট চালুর আহ্বান ইরানের

মহাকাশে কিরগিজস্তানের প্রথম স্যাটেলাইট

জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরতের ইঙ্গিত পুতিনের

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোচ্ছে সৌদি ও আমিরাত

মধ্যপ্রাচ্যে আরো প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের