হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘কাগুজে বাঘ’ ন্যাটো থেকে বের হওয়ার কথা ভাবছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর আটলান্টিক জোট (ন্যাটো ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বিষয়টি গভীরভাবে বিবেচনা করছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসির।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ন্যাটোকে কাগুজে বাঘ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, যুক্তরাজ্যের কার্যকর কোনো নৌবাহিনী নেই। তিনি বলেন, ‘আমি কখনোই ন্যাটোর দ্বারা প্রভাবিত হইনি। আমি সবসময় জানতাম তারা একটি কাগুজে বাঘ, এবং পুতিনও তা জানে।’

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ন্যাটোর সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই, এটি পুনর্বিবেচনারও বাইরে চলে গেছে।’

একই সাক্ষাৎকারে যুক্তরাজ্যের সামরিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন তিনি। ট্রাম্প বলেন, আপনাদের তো নৌবাহিনীই নেই। আপনারা অনেক পুরোনো হয়ে গেছেন, আর আপনাদের বিমানবাহী রণতরীগুলোও ঠিকমতো কাজ করত না।”

ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ন্যাটো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতার প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট