হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি তেল পাইপলাইনে হামলার তীব্র নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লীগ

আল-জাজিরা

ছবি: সিএনএন

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ইরাক থেকে চালানো ড্রোন হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। হামলাটিকে সব ধর্মীয় মূল্যবোধ, আন্তর্জাতিক ও মানবিক আইন এবং রীতিনীতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে সংগঠনটি।

এক বিবৃতিতে মুসলিম ওয়ার্ল্ড লীগ জানায়, সংগঠনটির মহাসচিব মোহাম্মদ বিন আবদুলকরিম আল-ইসা এ কথা বলেছেন। তার ভাষায়, এই হামলা ‘সব ধর্মীয় মূল্যবোধ, আন্তর্জাতিক ও মানবিক আইন এবং রীতিনীতি লঙ্ঘন করে’।

মক্কাভিত্তিক সংগঠনটির সাধারণ সচিবালয় সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে। তারা বলেছে, আগ্রাসীদের প্রতিহত করতে সৌদি আরব যে পদক্ষেপ নেবে, তাতে তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

সংগঠনটি আরো বলেছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটির নাগরিক ও সেখানে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার সব পদক্ষেপের প্রতিও তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

এএম

ডেভিড ইমনের সহযোগী টেস্তার মোবারক অস্ত্রসহ গ্রেপ্তার

ফাইনালে মুখোমুখি রিবাকিনা-সাবালেঙ্কা

এসএসএফের ৩২ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি দুই বছরেও

প্রেমিকার পেছনে ৫ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

হুথিদের রুখতে সহায়তা চাইল সৌদি, ট্রাম্পের না

গ্যাস তেল জ্বালানি সংকটের সমাধানে অংশ নিতে চাই

তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করতে পারে

লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা, ফের হামলার হুমকি হুথিদের

বাংলাদেশ-চীন সম্পর্ক: বহুমাত্রিক সম্ভাবনা

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর