হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি

আমার দেশ অনলাইন

ছবি: এএফপি

গাজা উপত্যকাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর নতুন করে চালানো হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তীব্র বোমাবর্ষণের কারণে উদ্ধারকারী ও সিভিল ডিফেন্সের দলগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বা রাস্তায় পড়ে থাকা অন্যান্য হতাহতদের কাছে পৌঁছাতে পারছে না। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক মধ্যস্থতায় ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই ইসরাইলি দখলদার বাহিনী ক্রমাগত তা লঙ্ঘন করে আসছে। চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ইসরাইলের সামরিক অভিযানে অন্তত ১,০৯২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩,৫০৭ জন আহত হয়েছেন।

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এসআর

মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রকৃত তাৎপর্য

জঙ্গিবাদের ভারতীয় বয়ান ও নিরাপত্তা-হুমকি

নেপালে হিমবাহ ধস, বিপর্যয়ের বৈজ্ঞানিক কারণ

নিষেধাজ্ঞায় কি নত হবে ইরান, ট্রাম্পের সামনে বড় প্রশ্ন

টিভির পর্দায় ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচ

কালের সাক্ষী মনোহরগঞ্জের ৪০০ বছর আগের গায়েবি মসজিদ

ইসরাইলের সমালোচকদের কণ্ঠরোধ করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন বিচারক

পীরগঞ্জে সার পেতে ভোগান্তিতে কৃষক

নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় মৃত ৬৮২, পঞ্চম দিনে চলছে উদ্ধারকাজ

এরদোয়ানকে নিয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা তুরস্কের