হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ক্ষেপণাস্ত্র শুধু ছোড়ার জন্য, আলোচনার জন্য নয়: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসানে একটি কাঠামোগত চুক্তিতে (ফ্রেমওয়ার্ক ডিল) সম্মত হলেও, ভবিষ্যৎ আলোচনায় নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত হবে না বলে জানিয়েছে ইরান।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র নিয়ে কেউ আলোচনা করুক—এটা আমরা মোটেও চাই না। ইরানের ক্ষেপণাস্ত্র কেবল নিক্ষেপের জন্য, আলোচনার জন্য নয়। দেশের প্রতিরক্ষা সক্ষমতা কোনো প্রক্রিয়ায়, কোনো পক্ষের সঙ্গে আলোচনার বিষয় হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বৃহস্পতিবার ভোরে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেন। এর মাধ্যমে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার আঞ্চলিক যুদ্ধের অবসান ঘটে। চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে বিস্তারিত আলোচনার ভিত্তি তৈরি হলেও, ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো উল্লেখ নেই।

প্রায় ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার মুখে পড়লেও, তেহরান পুরো সময়জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে যায়।

যুদ্ধের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা করতে হবে। ওয়াশিংটনের মতে, এই কর্মসূচি ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য হুমকি। তবে ইরান বরাবরই বলে এসেছে, তাদের প্রতিরক্ষা সক্ষমতা আলোচনার বিষয় নয়।

এরই মধ্যে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা নরম অবস্থান প্রকাশ করে বলেন, ‘অন্য দেশগুলোর যদি ক্ষেপণাস্ত্র থাকে, তাহলে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র থাকাটা অন্যায় হবে না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক অস্ত্র এক বিষয় নয়।’

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না হিজবুল্লাহ

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের মূল বিষয়গুলো কী

ইরান-মার্কিন সমঝোতার পর হরমুজ প্রণালি পারি দিল ১১ ইরানি জাহাজ

যে কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক তৎপরতা অব্যাহত: জাতিসংঘ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরাইলি সেনা নিহত

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ