হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে উচ্চমাত্রার উত্তেজনার কারণে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে এই পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যারা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সাথে চলমান পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে তাদের নিয়মিত সংবাদ পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এ ছাড়া যেসব যাত্রী মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণ করবেন, তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে। যোগাযোগ করে ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে কি না, তা নিশ্চিত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এএম

কাতারের মধ্যস্থতায় আলোচনা, ‘আশা করছি মঙ্গলবার মার্কিন জবাব পাব’: আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের অবস্থানকে দুর্বল করবে: ইরানি আইনপ্রণেতা

‘ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্র’

যুদ্ধকালীন চ্যালেঞ্জগুলোর প্রযুক্তিগত সমাধানে কাজ করছেন গাজার তরুণরা

শত্রুদের আরব সাগর থেকে শিগগিরই বিতাড়িত করা হবে: মুজতবা খামেনি

সর্বকালের সর্বনিম্নে ইরানি মুদ্রার মান, ১ ডলারে ২৪ লাখ রিয়াল

সমুদ্রপথ বন্ধ, স্থলবাণিজ্যে ঝুঁকছে ইরান

মার্কিন নিষেধাজ্ঞার পরও পুরোদমে সচল ইরানের প্রধান বিমানবন্দর

রুবিওর সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর