হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসলামাবাদ সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের আহ্বান, ইরানের প্রশংসা

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্টকে সমর্থন চীনের, ইসলামাবাদ সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে আহ্বান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধে সাময়িক সময়ের জন্য কার্যকর থাকা ইসলামাবাদ সমঝোতা স্মারকে (এমওইউ) ফিরে যাওয়ার পক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অবস্থানের প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আলজাজিরার।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে আসা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং যে বিচক্ষণ ও দায়িত্বশীল সমর্থন জানিয়েছেন, আমি তার প্রশংসা করি।

পেজেশকিয়ান বলেন, ইরানও এই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী। আমরা সেই সমঝোতায় ফিরে আসা, পূর্বনির্ধারিত প্রতিশ্রুতিগুলোর প্রতি সম্মান প্রদর্শন এবং অর্থবহ ও ফলাফল-কেন্দ্রিক আলোচনার পথ সুগম করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করছি।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্য সমাধানে সংলাপ ও কূটনীতিই হওয়া উচিত পথ।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় যুক্তরাষ্ট্র ও ইরানকে ইসলামাবাদ এমওইউতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।

ইসলামাবাদ এমওইউর আওতায় এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধ এবং পরবর্তী আলোচনার একটি কাঠামো তৈরি হয়েছিল। তবে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে সমঝোতা ভেঙে যায় এবং নতুন করে উত্তেজনা দেখা দেয়।

এমএমআর

মুজতবা খামেনি সুস্থ আছেন এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন: পেজেশকিয়ান

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক-পাকিস্তান

ইরানের সামরিক সক্ষমতায় কৌশল পরিবর্তনে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে পুলিশে পদত্যাগের হিড়িক, জনবলের ব্যাপক সংকট

হুথিদের নির্মূলে সেনাদের জীবনদানে প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরো একঘরে করেছে: বিশ্লেষক

ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে নিশ্চিহ্ন করতে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ চলছে: জর্ডান

পাঁচ অঞ্চলে ‘বিপদের সতর্কতা’ দিয়ে তুলে নিল সৌদি আরব

হরমুজ প্রণালি নিয়ে ইরানের শর্ত মানতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম

যুক্তরাষ্ট্রকে রোডম্যাপ ইরানের, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব