হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান গাজায় স্থিতিশীলতা অর্জনের পূর্বশর্ত

হামাসের বিবৃতি

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ইসরাইলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ হতে হবে। বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদের উদ্বোধনী বৈঠকের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে এ কথা জানায় হামাস। বিবৃতে বলা হয়, গাজায় স্থিতিশীলতা অর্জনের পূর্বশর্ত হলো ইসরাইলি দখলদারিত্বের অবসান করা। খবর প্রেস টিভির।

বিবৃতিতে গাজায় ইসরাইলি অবরোধ তুলে নেওয়ার এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। গাজা উপত্যকায় ইসরাইলি হামলা পুরোপুরি বন্ধ না করেই শান্তি পর্ষদের বৈঠক ডাকার নিন্দা জানানো হয় বিবৃতিতে।

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে এবং ইসরাইলকে চুক্তি বাস্তবায়নে বাধা দেওয়া থেকে বিরত রাখতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ আন্দোলন।

হামাস সতর্ক করে দিয়ে জানায়, গাজায় স্থিতিশীলতা অর্জনের পূর্বশর্ত হলো ইসরাইলি দখলদারিত্বে অবসান করা এবং ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার বাস্তবায়ন করা।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে শান্তি পর্ষদের উদ্বোধনী বৈঠকে সভাপতিত্ব করেন।

আরএ

সুনামগঞ্জে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

কাপ্তাইয়ে পর্যটকদের সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার সিদ্ধান্ত

যুক্তরাজ্যে ফিরে নতুন চ্যালেঞ্জের মুখে হ্যারি-মেগান

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

২০ বছর পর প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি আমিরাতের

রাস্তা পার হওয়ার সময় মোবাইল ব্যবহার করলে জরিমানা

কেন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান

পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, আটক ২