হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আমার দেশ অনলাইন

ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত এক নারীর লাশ বহন করছেন ফিলিস্তিনিরা। ছবি: সংগৃহীত

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলাকে ফিলিস্তিনি সমাজকে ভেঙে দেওয়ার পরিকল্পিত প্রকল্পের অংশ হিসেবে বর্ণনা করেছে ইসরাইলি মানবাধিকার সংস্থা বি’তসেলেম। সংস্থাটির অভিযোগ, এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং ইসরাইল সরকার বসতি স্থাপনকারীদের অপরাধে মদদ ও দায়মুক্তি দিচ্ছে।

বি’তসেলেমের জনসংযোগ পরিচালক শাই পারনেস বলেন, পশ্চিম তীরে বর্তমানে যে সহিংসতা ও হামলার ঘটনা ঘটছে, তার সম্পূর্ণ দায় ইসরাইল সরকারের।

সম্প্রতি জেরিকোর কাছে বসতি স্থাপনকারীদের হামলায় এক বয়স্ক ফিলিস্তিনি নারীর নিহত হওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি। পারনেসের অভিযোগ, পশ্চিম তীরে সক্রিয় বসতি স্থাপনকারীরা বিচ্ছিন্নভাবে এসব হামলা চালাচ্ছে না। তাদের হাতে অস্ত্র, সুরক্ষাবর্ম এবং কখনো কখনো ইসরাইলি সামরিক বাহিনীর আঞ্চলিক ইউনিটের পোশাকও দেখা যায়।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে ইসরাইলি সেনারা বসতি স্থাপনকারীদের সঙ্গে থাকে কিংবা তাদের পাহারা দিয়ে হামলার এলাকায় নিয়ে যায়। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও হামলাকারীদের থামাতে কোনো পদক্ষেপ নেন না বলে অভিযোগ রয়েছে।

পারনেস আরো বলেন, বসতি স্থাপনকারীদের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরাইলি ব্যবস্থার কাছ থেকে কার্যত পূর্ণ দায়মুক্তি পাচ্ছে। এসব হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি গত সপ্তাহে নিহত ওই বয়স্ক নারীর ঘটনারও কোনো তদন্ত হয়েছে বলে তার জানা নেই।

তিনি বলেন, বছরের পর বছর ধরে একই ধরনের ঘটনা ঘটে আসছে। এটি বিচ্ছিন্ন কোনো সহিংসতা নয়; বরং পশ্চিম তীরে ফিলিস্তিনি সমাজকে ভেঙে দেওয়ার লক্ষে ইসরাইলের পরিচালিত একটি ‘নির্মূল প্রকল্পের’ অংশ।

বি’তসেলেমের এই বক্তব্যে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং এসব ঘটনায় ইসরাইলি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠে এসেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট

ইসরাইলের দুর্বলতা ও বিতর্কিত কর্মকাণ্ড

ইরান যুদ্ধে এআই ব্যবহার নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান মার্কিন সিনেটর

মার্কিন নৌ অবরোধ ভাঙতে তেল ট্যাংকারের বহর প্রস্তুত করছে ইরান