হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের উপায় নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক নেতাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজন করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরান কার্যত প্রণালিটি অবরুদ্ধ করে রেখেছে, ফলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে গেছে।

স্টারমার পুনরায় স্পষ্ট করেছেন, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়াবে না। তাঁর মতে, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো উত্তেজনা কমাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা এবং দ্রুত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা।

তিনি আরো জানান, এ লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক পথ খতিয়ে দেখা হচ্ছে।

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট