হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও

আমার দেশ অনলাইন

মার্কো রুবিও। ছবি: আনাদোলু

লেবাননের স্বাধীনতার ৮৩তম বার্ষিকী উপলক্ষে দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে লেবাননের জনগণের ভূয়সী প্রশংসা করে রুবিও বলেন, দেশের অভ্যন্তরে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী লেবাননিরা অসাধারণ মেধা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে এবং কেবল নিজ দেশের জনগণের কাছে জবাবদিহির ভিত্তিতে একটি পূর্ণ সার্বভৌম লেবানন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে।

রুবিও আরো বলেন, ‘আমরা লেবাননের জনগণ ও রাষ্ট্রের পাশে থাকব। একই সঙ্গে দুই দেশের মধ্যকার অংশীদারত্ব আরো জোরদার করার প্রত্যাশা রাখি।’

গত জুনে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাত অবসানে একটি সমঝোতা কাঠামো তৈরিতে মধ্যস্থতা করেছিল যুক্তরাষ্ট্র। তবে ওই সমঝোতা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এখনো দখলদারত্ব বজায় রেখেছে এবং হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

সূত্র: আলজাজিরা

আরএ

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট

ইসরাইলের দুর্বলতা ও বিতর্কিত কর্মকাণ্ড

ইরান যুদ্ধে এআই ব্যবহার নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান মার্কিন সিনেটর

মার্কিন নৌ অবরোধ ভাঙতে তেল ট্যাংকারের বহর প্রস্তুত করছে ইরান

হরমুজে অচলাবস্থার মধ্যে মধ্যপ্রাচ্যের বাণিজ্য সচল রাখছে ওমান

ইরান যুদ্ধ পুরোপুরি এড়ানো সম্ভব ছিল

সরকার গঠনে নেতানিয়াহুর দলকে আলোচনায় ডাকলেন আইজেনকোট

ইসরাইলি হামলা ও বাড়িঘর ধ্বংসের প্রতিবাদে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিক্ষোভ

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি প্রেসিডেন্ট আউনের