হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরাগচির সঙ্গে হামাস-হিজবুল্লাহর বৈঠক, ইসরাইলকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানে হামাস ও হিজবুল্লাহর প্রতিনিধিদলের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। বৈঠকগুলো থেকে ইসরাইলকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

গতকাল শনিবার ইরানের রাজধানীতে এই বৈঠকগুলো হয়। দুই সংগঠনের প্রতিনিধিরাই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে এসেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

হামাসের লিডারশিপ কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারউইশের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আরাগচির সঙ্গে দেখা করেন। এ সময় তারা খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করে গাজা ও পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অবগত করেন। বৈঠকে ইসরাইলকে উচিত শিক্ষা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

মোহাম্মদ দারউইশ ফিলিস্তিনের প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করেন। চলমান সংঘাতের মধ্যে তেহরানের সামরিক ও কূটনৈতিক অর্জনের জন্য তিনি ইরানকে অভিনন্দন জানান।

পৃথক আরেকটি বৈঠকে আরাগচি হিজবুল্লাহর একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন। এই দলের নেতৃত্বে ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা ও লেবাননের সাবেক এমপি মুহাম্মদ ফনিশ। তিনি হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরেইলের সঙ্গে সাম্প্রতিক শত্রুতার সময় ইরানের সামরিক ও কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন ফনিশ।

লেবাননের প্রতি ইরানের সমর্থনের জন্যও তিনি ধন্যবাদ জানান।

বৈঠকে আরাগচি দুই প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং হিজবুল্লাহর প্রতিরোধের প্রশংসা করেন।

আরাগচি হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবাননে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ইরান চালিয়ে যাবে।

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর