ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া একটি তাবুতে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। খবর আলজাজিরার।
বুধবার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের সূত্রের বরাতে জানা গেছে, উত্তর গাজার আল-তাওয়াম এলাকায় তাবুটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
এদিকে, আজ দিনভর গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মাঠপর্যায়ে থাকা সংবাদকর্মীরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছেন, চলতি মাসে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই শিশু।