হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় শিশুসহ সবাইকে হত্যার পক্ষে তরুণ ইসরাইলিরা: ইয়ার লাপিদ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ জানিয়েছেন, তিনি একদল তরুণ ইসরাইলির সাথে সাক্ষাৎ করেছিলেন যারা গাজা উপত্যকার সকল ফিলিস্তিনিকে—এমনকি শিশুদেরও—হত্যা করার পক্ষে সমর্থন জানিয়েছিল।

একটি পডকাস্ট সাক্ষাৎকারে লাপিদ এই মন্তব্য করেন; সম্প্রতি সেই সাক্ষাৎকারের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

লাপিদ বলেন, খুবই তরুণ একদল মানুষের সঙ্গে আমার একটি বেদনাদায়ক সাক্ষাৎ হয়েছিল। তাদের মুখে সবাইকে হত্যার আহ্বান এবং কেউই নিরপরাধ নয়—এমন বক্তব্য শুনেছি।

তিনি জানান, এরপর ওই তরুণদের তিনি প্রশ্ন করেন, শিশুদেরও?

লাপিদের ভাষ্যমতে, তারা উত্তরে বলেছিল: শিশুদেরও, কারণ শেষ পর্যন্ত তারা বড় হয়ে সন্ত্রাসীই হবে।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল গাজা উপত্যকায় যে গণহত্যা চালিয়েছে, তাতে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন; যাদের অধিকাংশই নারী ও শিশু।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরম শক্তি প্রয়োগের আহ্বান জানিয়ে এবং বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের মধ্যে পার্থক্য কমিয়ে আনার পক্ষে নানা মন্তব্য করেছেন।

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ২ হাজার

শিক্ষায় ব্যয় কমলেও ভ্রমণ-বিনোদনে বাড়ছে সৌদিদের খরচ

ইরাকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফ্লাইট চালুর আহ্বান ইরানের

মহাকাশে কিরগিজস্তানের প্রথম স্যাটেলাইট

জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরতের ইঙ্গিত পুতিনের

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোচ্ছে সৌদি ও আমিরাত

মধ্যপ্রাচ্যে আরো প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

মধ্যপ্রাচ্যে আরো ২ হাজার সেনা ও তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মক্কার মসজিদুল হারামে আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির খবর, সৌদির অস্বীকার