হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া অঙ্গীকার করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি । তিনি বলেন, এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। আয়াতুল্লাহ আলি খামেনিকে বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদে দাফন করার পর তিনি এসব কথা বলেন।

আহমাদ ভাহিদি বলেন, ‘ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সব নেতা ও ইসলামি বিপ্লব ও প্রতিরোধ আন্দোলনের সব শত্রুকে অবশ্যই জেনে রাখতে হবে, এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের মাধ্যমে তারা কখনোই প্রতিরোধের পতাকা মাটিতে নামিয়ে আনতে পারবে না।’

ভাহিদি বলেন, ‘শহীদদের হত্যার প্রতিশোধ ও অপরাধীদের শাস্তি দেওয়া আমাদের চূড়ান্ত, বৈধ ও অবিস্মরণীয় দাবি হয়ে থাকবে।’

সূত্র: আল জাজিরা

আরএ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ছাড়াল

শক্তিশালী জাতীয় সরকার গঠন করা হবে, নেতানিয়াহুর ঘোষণা

ইসরাইলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু জোট, সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড-সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী